[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে ধর্ষণের পর হত্যায় ৭ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীতে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের রঞ্জু প্রামাণিক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, হযরত আলী, আশরাফ এবং গুলাই। রায় ঘোষণার সময় রঞ্জু এবং আশরাফ পলাতক ছিলেন।
জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে ভুক্তভোগী নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ঐ দিনই নিহতের বোন বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর সাতজনকে আসামি করে চার্জশিট দেন।
.png)
এ রায়ে সন্তোস প্রকাশ করেছেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!