[ দেশজুড়ে ]
খুমেক হাসপাতালে আরো ৪ ডেঙ্গুরোগী ভর্তি
ফাইল ফটো
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার।
তিনি জানান, চলতি বছরে খুলনায় মোট ১০২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!