ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৭, ১৪ জুলাই ২০২৩
ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় ভবনে মালামাল তোলার সময় ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের আব্দুর রউফের ছেলে শহীদ এবং তোবারক।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, সকাল থেকে জালকুড়ি এলাকায় মালামাল তোলার কাজ করছিলেন শহীদ ও তোবারক। ক্রেন দিয়ে ভবনের নিচ থেকে তৃতীয় তলায় মালামাল তুলছিলেন তারা। একপর্যায়ে মালামালের সঙ্গে ক্রেনের ওপর দাঁড়িয়েছিলেন তারা।

Advertisement

ওই সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে মালামালসহ নিচে পড়ে যান তারা। এতে মালামালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তোবারক। গুরুতর আহত অবস্থায় শহীদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (পরিদর্শক) মো. মাসুদ মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!