বৃহস্পতিবার রাতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নোমানের হাতের কবজি উড়ে যায় বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন। এ ঘটনায় শুক্রবার সকালে সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ মামালার প্রধান আসামি আবদুল আজিজকে গ্রেফতার করেছে। তিনি বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ছমাদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে।
.png)
জানা যায়, মঙ্গলকান্দি ইউপির সমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান বগাদানা ইউপির আড়কাইম গ্রামের নানার বাড়ি ছমাদ আলী ভূঞা বাড়িতে বেড়াতে যান। বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে নোমান রাত ৮টার দিকে বোমা তৈরি করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতের কবজি উড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও বোমা স্পেশালিস্ট ঘটনাস্থালে গিয়ে মোবাইলসহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, মামলা দায়ের হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।