[ দেশজুড়ে ]
রামেকে ২৪ ঘণ্টায় ৯ ডেঙ্গুরোগী ভর্তি
ফাইল ফটো
আষাঢ়ে বৃষ্টিতে পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানিতে বেড়েছে মশার উপদ্রব। এতেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর চোখ রাঙানি স্বাভাবিকের মাত্রা ছাড়িয়েছে। প্রতিনিয়তই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরইমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নয়জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্তদের কেউ কেউ বেসরকারি ক্লিনিক-হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ডেঙ্গুরোগীদের জন্য রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড বিশেষায়িত ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই ওয়ার্ডে মোট ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নয়জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এছাড়া আগের রোগী রয়েছেন ২২ জন।
.png)
এছাড়া রোববার সকাল ৯টা পর্যন্ত ছয়জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। মারা গেছেন একজন। বেশ কয়েকজন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-তেও ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!