রোববার সন্ধ্যায় কাজিবাছা নদীর তেঁতুলতলা রিয়া হ্যাচারির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম জানান, হ্যাচারির পুকুরটি কাজিবাছা নদীর সঙ্গে সংযুক্ত। নদীর জোয়ারের পানি পুকুরটিতে যায়। নদী থেকে লাশটি ভাসতে ভাসতে পুকুরে যেতে পারে। লাশের পকেট থেকে মোবাইল ফোন ও আইডি উদ্ধার হয়েছে। গত দুই-তিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
.png)