ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীর দুই ইউপিতে চলছে ভোটগ্রহণ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ১৭ জুলাই ২০২৩
পটুয়াখালীর দুই ইউপিতে চলছে ভোটগ্রহণ
ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর দুমকি উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া জানান, দুটি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে সাতজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য এবং ১৮ জন প্রিজাইডিং,  ৯৬জন সহকারী প্রিজাইডিং ও ১৯২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!