[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় রবি টাওয়ারের নাইট গার্ডের লাশ উদ্ধার
বিজয়নগর থানা। ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রবি টাওয়ারের এক নাইট গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বুধন্তি এলাকায় রবি টাওয়ারের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত আবু লাল ভূঁঞা উপজেলার বুধন্তি ইউপির বুধন্তি গ্রামের আব্দুল জব্বার ভূইয়ার ছেলে।
জানা যায়, উপজেলার বুধন্তি এলাকায় রবি টাওয়ারে মধ্যরাতে চুরি সংঘটিত হয়। এ সময় টাওয়ারের নাইট গার্ড আবু লাল ডিউটিতে ছিলেন। ধারণা করা হচ্ছে চোররা তাকে মেরে টাওয়ারের যন্ত্রপাতি নিয়ে যায়। সকালে টাওয়ারের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তার লাশ উদ্ধার করে।
বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ জানান, ধারণা করা হচ্ছে রবি টাওয়ারে চুরি করার সময় চুরের দল নাইট গার্ড আবু লালকে মেরে ফেলেছে। তবে নিহতের শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!