মৃতরা হলেন- আয়নাল হক ও তার নাতি একই গ্রামের সৌদিপ্রবাসী আবদুর রহিমের ছেলে ১০ বছরের হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম।
.png)
তিনি বলেন, নাতি হাবিবুর রহমান নানা আয়নাল হকের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে নানা-নাতি একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে নাতি পুকুরের পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে নানা আয়নাল হকও ডুবে যান। এদিকে গোসল করতে এসে দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে পুকুরে ভেসে উঠে নানা ও নাতির মরদেহ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।