ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ২১ জুলাই ২০২৩
৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ২
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়। 

শুক্রবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রামারচর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ থানার আগানগর ইমাম বাড়ি রোড এলাকার মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন ও কিশোরগঞ্জের নান্দাইল থানার তাড়াইল গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. অলি উল্লাহ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ।

তিনি বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির এক আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইনসহ  দুজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাস ও ৩ মোবাইল জব্দ করা হয়। সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ করা আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!