ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালের লিফটে আটকে অসুস্থ ৪

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ২২ জুলাই ২০২৩
হাসপাতালের লিফটে আটকে অসুস্থ ৪
ছবি: সংগৃহীত

শেরপুর জেলা সদর হাসপাতালের লিফট আটকে গিয়ে চারজন অসুস্থ হয়েছেন। পরে লিফটের দরজা ভেঙে ভেতরে থাকা রোগী ও স্বজনদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শুক্রবার দুপুরে হাসপাতালের নয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. নাঈম নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালের নয়তলা ভবনের একটি লিফটে ১৮-২০ জন রোগী ও তাদের স্বজনরা উপরতলা থেকে নিচতলায় আসছিলেন। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকায় ভবনের নিচতলায় এসে লিফটটি আটকে যায়। ওই সময় লিফটের ভেতরে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কে চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন। পরে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে লিফটের দরজা ভেঙে ভেতর থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করেন। এতে চারজন অসুস্থ হয়েছেন।

Advertisement

রোগীর স্বজনদের অভিযোগ, ঘটনার সময় লিফটম্যান হাসপাতালে ছিলেন না। লিফটম্যানের অবহেলার কারণে এর আগেও একাধিকবার লিফট আটকে গিয়েছিল।

তবে অভিযোগ স্বীকার করে লিফটম্যান শফিকুল ও আতিকুল বলেন, ঘটনার সময় তারা হাসপাতালের মসজিদে জুম্মার নামাজ আদায় করছিলেন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: লিফট শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!