ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ, নিহত ২ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ২২ জুলাই ২০২৩
ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ, নিহত ২ 
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের ফাতেমা বেগম ও ধরমপুর গ্রামের হেলাল।

ভোলাহাট থানার ওসি সেলিম রেজা জানান, শিবগঞ্জ থেকে ছেড়ে আসা ভোলাহাটগামী মিনি ট্রাকের সঙ্গে শিবগঞ্জগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ অটোর দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন চালকসহ আরো তিনজন। তাদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!