শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, যাত্রীবাহী বাস ‘বাশার স্মৃতি পরিবহন’ সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ৬০ জন যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
.png)
তারা আরো বলেন, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ দুর্ঘটনা এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে অনেকে অবস্থা আশঙ্কাজনক।