রোববার সকালে দামুদরপুর গ্রামে ইটভাটার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বিল্লাল হোসেন একই গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয় জানান, শনিবার দুপুরে জমিতে কাজ করা শ্রমিকদের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন বিল্লাল হোসেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সকালে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
.png)
কালীগঞ্জ থানার ওসি মাহবুর রহমান জানান, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তবে ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।