[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটিচাপা অবস্থায় এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের কাঁটাতারের বাইরে পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামে এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটিচাপা দেওয়া লাশের হাত দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদ মাটিচাপা দেওয়া অবস্থায় রোহিঙ্গা যুবকের লাশটি উদ্ধার করেন।
.png)
তিনি আরো বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!