ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ কেজি গাঁজাসহ ৪ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ২৩ জুলাই ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ কেজি গাঁজাসহ ৪ জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

আটক মো. মিলন প্রকাশ কফিল উদ্দিন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার পশ্চিম মাইজছড়া এলাকার মজিবুল হকের ছেলে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দনা (হাতুন্ডা) এলাকার রফিক উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন, একই উপজেলার শাইলগাছ এলাকার আমির হোসেনের ছেলে নুরুল হক প্রকাশ নুর ইসলাম ও জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার শামছুদ্দিন ভূইয়ার ছেলে মনির হোসেন ভূইয়া।

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, রোবার সকালে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানে ঢাকাগামী টোল প্লাজার সামনে সকাল পৌনে ৯ টার দিকে মোটরসাইকেলসহ কফিল উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই জায়গায় পৃথক আরেক অভিযানে সকাল ১০টার দিকে প্রাইভেটকারসহ নাসির উদ্দিন ও নুর ইসলামকে আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাসী করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, একই জায়গায় পৃথক আরেক অভিযানে সকাল সাড়ে ১১ টার দিকে মিনি ট্রাকসহ মনির হোসেন ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার মিনি ট্রাক তল্লাসী করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!