ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২৪ জুলাই ২০২৩
জয়পুরহাটে পৃথক মাদক মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইলের ছেলে আজাদুল ইসলাম, নন্দইল গ্রামের আনারুলের ছেলে আমিনুল ইসলাম, ধরঞ্জী মন্ডলপাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান এবং বগুড়ার মালগ্রামের আব্দুর রহমানের স্ত্রী রেবা।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

জানা গেছে, ২০১৭ সালের ৮ জুলাই রাতে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে আজাদুলের বাড়িতে ফেনসিডিল ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২০১ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২০১৯ সালের ৪ জুন পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তে ৫৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ রেবা নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করে বিজিবি। এ দুইটি ঘটনায় থানায় মামলা দায়ের হয়। শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!