ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশবাড়িয়া সৈকতে দুই পর্যটক নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২৪ জুলাই ২০২৩
বাঁশবাড়িয়া সৈকতে দুই পর্যটক নিখোঁজ
বাঁশবাড়িয়া সৈকত- ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকতে সাঁতার কাটতে গিয়ে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত আলী জাহাঙ্গীর জানান, কুমিল্লা থেকে তিনজন পর্যটক বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে আসেন। তারা সাগরে নামেন সাঁতার কাটতে। একপর্যায়ে স্রোতের টানে একজন কূলে উঠতে পারলেও বাকি দুইজন নিখোঁজ হন।

Advertisement

খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সাগরে ভাটা থাকায় ডুবুরি নামানোর সিদ্ধান্ত হয়নি। তবে মঙ্গলবার ডুবুরি টিম নামানো হবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!