[ দেশজুড়ে ]
মানবতাবিরোধী অপরাধ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার রহমান। ছবি: ডেইলি বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার রহমানকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুর ১২টার দিকে নাটোরের লালপুর থানার পানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. ফসিয়ার রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ারকে গ্রেফতার করা হয়।
.png)
আসামি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে অপহরণ, নির্যাতনসহ ছয়জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। এর প্রেক্ষিতে চলতি বছরের ২৫ জুন ফসিয়ারসহ যশোরের চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর আগে থেকেই আসামি পলাতক ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!