ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেল লাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৩৫, ২৭ জুলাই ২০২৩
রেল লাইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের কয়লাখনি রেলগেট সংলগ্ন শাহাগ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সকাল পৌনে ৭ টার দিকে রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর শুনে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় মৃত ব্যক্তির মাথা থেথলানো ও হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটতে পারে। 

পার্বতীপুর রেলওয়ে থানার এসআই মো. কাজল হক জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!