বৃহস্পতিবার রাত ২টার উপজেলার বায়েক ইউপির হরিপুর এলাকার নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. আশিক মিয়া উপজেলার হরিপুর এলাকার মো. রেনু মিয়ার ছেলে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশিক মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির টয়লেটের ভেতর থেকে ১৪৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
.png)