[ দেশজুড়ে ]
মহাসড়কের পাশে পড়েছিল হাত-পা বাঁধা লাশ
ফাইল ফটো
.png)
চট্টগ্রামের সীতাকুণ্ডে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!