[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার
গ্রেফতারকৃত ছাত্রদলের সভাপতি শাজাহান
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খানকে (৩৩) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাজাহান চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সভাপতি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাবুর রহমান কাজল। তিনি বলেন, পুরোনো নাশকতার মামলায় ছাত্রদল নেতা শাজাহানকে গ্রেফতার দেখানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!