ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোয়ালমারীতে ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৩ জুলাই ২০২৩
বোয়ালমারীতে ছাত্রদলের দুই নেতা গ্রেফতার
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে ঐদিন ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মোল্যা সুমন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদমান পাপ্পু।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাশকতার মামলায় জাকারিয়া মোল্যা সুমন ও সাদমান পাপ্পুকে গ্রেফতার করা হয়। পরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!