নিহত জব্বার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। এছাড়া আহতরা হলেন, শিমা আক্তার (২৫), শুভকন্যা (১৮), তোফাইল আহমেদ (২২) ও আজিজুর রহমান (২৬)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় ভৈরবের শম্ভুপুর এলাকায় ট্রাক-সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত বাকি চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।
.png)
প্রত্যক্ষদর্শী নিহতের ভাগনে আজিজুল জানান, আমার মামা ঢাকায় ছেলের বাসায় বেড়ানোর জন্য মেন্দিপুর হতে সিএনজিযোগে ভৈরব যাচ্ছিলেন। সেখান থেকে পরিবারসহ সবাই ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠার কথা ছিলো। তারা সিএনজিযোগে মেন্দিপুর থেকে ভৈরব আসার পথে শম্ভুপুর এলাকায় আসলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আমার মামা গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এছাড়া আমার পরিবারের আরো চারজন আহত হন।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।