ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে বাসচাপায় প্রাণ গেল নারীর

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ৩১ জুলাই ২০২৩
পিরোজপুরে বাসচাপায় প্রাণ গেল নারীর
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ময়না বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বিকেলে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বান্ধবপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের গফুর হোসেনের মেয়ে। এ সময় ঐ নারীর সঙ্গে থাকা তার মেয়ে মালা আক্তার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ঢাকা থেকে পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি বাস মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের বান্ধবপাড়া নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহী ময়না বেগম ছিটকে পড়ে বাসের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

Advertisement

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বরিশাল এক্সপ্রেস নামক বাস, চালক ও মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!