[ দেশজুড়ে ]
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে প্রাণ গেলো যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. হাবিব (৩০) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. ফরহাদ বিন হীরা বলেন, হাবিব টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা আবদুল আজিজের ছেলে। এনা ট্রান্সপোর্টের রোড লাইনম্যান হিসেবে কাজ করতেন। গত রোববার বিকেল চারটার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাবিব। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে গত ৩২ দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে।
.png)
উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৫৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ১৩০ জন, নারী ১৬ জন ও ৮ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন আরো ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন রোগী।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!