ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩ জন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ১ আগস্ট ২০২৩
টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনদিন ভয়াবহ আকার ধারণ করেছে টাঙ্গাইল জেলার ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। 

মঙ্গলবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৯ জন, সখীপুর উপজেলায় ৩ জন, মির্জাপুর উপজেলায় ৩ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, ধনবাড়ী উপজেলা ১০জন আর গোপালপুর উপজেলায় রয়েছেন ৬ জন। জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ৩৪৪ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন। মারা গেছেন ১ জন।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!