ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগানে পড়েছিল নির্মাণশ্রমিকের চোখ উপড়ানো মরদেহ  

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৮, ৪ আগস্ট ২০২৩
বাগানে পড়েছিল নির্মাণশ্রমিকের চোখ উপড়ানো মরদেহ  
ফাইল ফটো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি মেহগনি বাগান থেকে মিজান শেখ নামে এক নির্মাণশ্রমিকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজান শেখ উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে। 

বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের এসআই কবির হোসেন বলেন, বুধবার (২ আগস্ট) থেকে নিখোঁজ ছিলেন মিজান। পরে বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় রূপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পিছনে রুপাপাত গ্রামে জনৈক নিমাই কুলুর মেহগনি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

তিনি আরো জানান, নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তার ডান চোখ উপড়ানো, পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!