নিহত মো. হাসান হাওলাদার (১৬) বেতাগী পৌরসভার ৬নং ওয়ার্ডের টিএণ্ডটি রোডের বাসিন্দা সেন্টু হাওলাদারের ছেলে। হাসান টমটমচালক ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নেয়ামতি এলাকা থেকে দ্রুতগতিতে টমটম চালিয়ে বেতাগী যাচ্ছিল হাসান। এ সময় সড়কের গতিরোধক খেয়াল না করে দ্রুত চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টমটমটি। এতে গুরুতর আহত হয় হাসান। পরে তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হাসানের মৃত্যু হয়।
.png)
বেতাগী থানার ওসি মো. আনোয়ারা হোসেন বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বেতাগী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।