[ দেশজুড়ে ]
বরগুনায় গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনায় পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে বরগুনা জেলা পুলিশ নামে জেলা পুলিশের পরিচালিত এক ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদরের বালিয়াতলীর রাসেল হাওলাদার, বামনার খোলপটুয়ার হাসিব সিকদার, বেতাগীর কাজীরাবাদের রাকিব সরদার ও রাজিব সরদার।
এদের মধ্যে রাসেল হাওলাদারকে কথিত ৩৯ হাজার টাকা মূল্যের ১৩০ ইয়াবা, হাসিব সিকদারকে ৩০ গ্রাম গাঁজা, রাকিব সরদার ও রাজিব সরদারকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!