বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু।
.png)
এ সময় রেডক্রিসেন্ট ও দুর্যোগ প্রস্তুতি কর্মসূচিসহ (সিপিপি) বরগুনার সব সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মিটিং করে ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। নগদ অর্থ, টিন, চাল, শুকনো খাবারসহ বরগুনায় ৩টি মুজিব কেল্লা, ৬৪২টি আশ্রয় কেন্দ্রসহ প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ অর্ধশতাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সচল ও প্রস্তুুত রয়েছে বলে জানান জেলা প্রশাসক।