[ দেশজুড়ে ]
বরগুনায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু
ফাইল ফটো
বরগুনার বামনা উপজেলায় বজ্রপাতে আমেনা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কালাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আমেনা আক্তার ঐ গ্রামের মনির সিকদারের মেয়ে। সে তালেশ্বর আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মৃতের বাবা মনির সিকদার জানান, দুপুরে বাড়ির সবাই গোসল করে তাদের কাপড় চোপড় উঠানে শুকাতে দিয়েছিলেন। বিকেল ৩টার দিকে আকাশে মেঘ করে অন্ধকার হয়ে গিয়েছিল। বৃষ্টি হতে পারে ভেবে আমেনা উঠান থেকে কাপড়গুলো ঘরে নিয়ে আসতে যায়। এ সময় সে বজ্রপাতের কবলে পড়ে। পরে তাকে বামনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন।
.png)
বামনা থানার ওসি মো. মাইনুল হোসেন জানান, যেহেতু ঐ কিশোরী বজ্রপাতে মারা গেছে তাই স্থানীয়দের সাক্ষী রেখে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!