ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৬ জন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ৫ আগস্ট ২০২৩
টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৬ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে।

শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় চারজন, ঘাটাইল উপজেলায় দুইজন, মধুপুর উপজেলা চারজন, গোপালপুর উপজেলায় তিনজন আর ধনবাড়ী উপজেলায় রয়েছেন দুইজন।

Advertisement

তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ শনিবার পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে। সুস্থ হয়েছেন ৪৯৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন। মৃত্যুবরণ করেছেন একজন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!