ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
লরির নিচে প্রাইভেটকার

প্রবাসী বাবাকে আনতে দাদার সঙ্গে বিমানবন্দরে যায় দুই শিশু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৫ আগস্ট ২০২৩
প্রবাসী বাবাকে আনতে দাদার সঙ্গে বিমানবন্দরে যায় দুই শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

 

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারবাহী লরি উল্টে চাপা পড়া প্রাইভেটকারের যাত্রীদের পরিচয় জানা গেছে। তারা হলেন- মুছা আহমেদ, আবু বক্কর, আবিদা আক্তার, আবিলা আক্তার ও প্রাইভেটকার চালক মো. বেলাল। তারা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

জানা গেছে, আবু বক্কর দুবাই প্রবাসী। শনিবার সকালে দেশে ফিরলে তাকে আনতে চট্টগ্রাম বিমানবন্দরে যান বাবা মুছা আহমেদ এবং দুই মেয়ে আবিদা আক্তার ও আবিলা আক্তার। বিমানবন্দর থেকে ফেরার পথে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাংলা বাজার এলাকায় পৌঁছালে একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাদের প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে যান তারা পাঁচজন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ চৌধুরী বলেন, লরি উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় লরিটি সরিয়ে প্রাইভেটকারে থাকা চালকসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। তারা সামান্য আহত হয়েছেন। চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ চেষ্টায় প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও লরি থানায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!