[ দেশজুড়ে ]
সাঁতরে নদী পার হতে গিয়ে কৃষক নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোণার দুর্গাপুরে সাঁতরে নদী পার হওয়ার সময় হোসেন আলী নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার পাথারিয়া গ্রামের আত্রাখালী নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হোসেন আলী একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।
জানা গেছে, বিলে ধান রোপণের জন্য চারা নিয়ে বের হন হোসেন আলী। যাওয়ার পথে আত্রাখালি নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান। এরপর থেকে নিখোঁজ রয়েছেন হোসেন আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছেন।
.png)
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে তারা আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!