ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশের পুকুরে ভাসছিল রাজমিস্ত্রির বস্তাবন্দি লাশ 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ১০ আগস্ট ২০২৩
বাড়ির পাশের পুকুরে ভাসছিল রাজমিস্ত্রির বস্তাবন্দি লাশ 
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে মো. আরিফ নামে এক রাজমিস্ত্রির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যায় উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরিফ সুনামগঞ্জের ছাতক উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজমিস্ত্রি ছিলেন।

চান্দিনা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জহির উদ্দিন জানান, দেড়-দুই বছর ধরে করতলা গ্রামের ছাড়াগাঁও নামক এলাকায় একটি বাড়িতে এক নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন আরিফ। গত ২-৩ দিন ধরে ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ওই বাড়ির পুকুরে একটি বস্তা ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাবন্দি অবস্থায় রাজমিস্ত্রি আরিফের লাশ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

স্থানীয়রা জানান, নিহত আরিফ স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে মাইজখার ইউনিয়নের নারী মেম্বার ফাতেমার বাড়িতে ভাড়া থাকতেন। গত ২-৩ দিন যাবৎ তার স্ত্রীকেও এলাকায় দেখা যায়নি। এই দম্পতির কোনো সন্তান ছিল না।

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!