যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সেই সময় হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে ছিনতাইকারীরা। পরে আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করে। এ সময় বেশ কয়েকটি মোবাইল কেড়ে নিয়ে যায় তারা। এ সময় অন্তত পাঁচ যাত্রী আহত হন। এ ঘটনায় ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা বলেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পেরেছি। তাৎক্ষণিক আমরা খবর পাইনি। কেউ অভিযোগও করেনি। ট্রেনের স্টুয়ার্ড (টিকিট দেখভাল করেন) ঢিলের আঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
.png)