[ দেশজুড়ে ]
কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
ঘটনাস্থলে জনতার ভিড়- ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান চাপায় আব্দুল কুদ্দুস নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস একজন পোশাক শ্রমিক। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় প্রোডাকশন অফিসার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাসায় ফেরার উদ্দেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিভাইডার লাফিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন কুদ্দুস। এ সময় চন্দ্রাগামী একটি কাভার্ডভ্যান পল্লীবিদুৎ এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটির সামনের চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনায় কাভার্ডভ্যান আটক করা হয়েছে।
.png)
নওজর হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি ও মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!