ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৩, ১১ আগস্ট ২০২৩
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ২
উদ্ধার কাজে আখাউড়া ফায়ার সার্ভিস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌর শহরের খড়মপুর মাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।  

নিহত সুক্কুর মিয়া নরসিংদীর মধাবদীর দুয়ারীর গাজী মিয়ার ছেলে এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হন। অপর ব্যক্তি ট্রেন আসা দেখে বাঁচতে তিতাস নদীতে লাফ দিয়ে পানিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই খড়মপুর মাজারে আসছিলেন। 

Advertisement

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ট্রেনে কাটা পড়ে একজন এবং ট্রেন আসা দেখে বাঁচতে তিতাস নদীতে লাফ দিয়ে পানিতে পড়ে দুজন নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!