[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত রিপন মিয়া- ফাইল ফটো
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতার মামলায় মৎস্যজীবী দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঐ উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন মিয়া আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি নাশকতার মামলায় আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!