শনিবার মহানগরীর নিউমার্কেট বাজার, গল্লামারী বাজার ও বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারে ডিমের খুচরা, পাইকারী ও খামারী পর্যায়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময়ে ডিমের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম থাকায় চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব খুলনার সদস্য জেডএন. সুমন, আনসার সদস্যরা।