রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ৫৬৮ জন রোগীডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০ জন। এ সময় মারা গেছেন এক ডেঙ্গুরোগী। বর্তমানে হাসপাতালে ৭২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
অপরদিকে খুলনা সিভিল সার্জনের দফতরের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেনারেল হাসপাতালে ২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন ডেঙ্গুরোগী। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। চলতি বছরে ১৫০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।