[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
ফাইল ফটো
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় একটি পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার সকালে উপজেলার তল্লা আজমেরীবাগ এলাকায় মুজিবুর মাস্টার গার্মেন্টসের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ কারখানার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, বিদ্যুতের তার ছিঁড়ে গোডাউনের চালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!