[ দেশজুড়ে ]
বান্দরবান পৌরসভার মেয়রের দায়িত্ব নিলেন সামসুল ইসলাম
ছবি: ডেইলি বাংলাদেশ
বান্দরবান পৌরসভার মেয়রের দায়িত্ব নিয়েছেন নব নির্বাচিত মেয়র মো. সামসুল ইসলাম। রোববার সকালে বান্দরবান পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।
বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর নবনির্বাচিত মেয়রের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, সহকারী প্রকৌশলী রুই প্রু অং মারমা, প্রশাসনিক কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব নিয়েই পৌরসভার মেয়র সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্যোগকালীন এই সময়ে পৌরসভার প্রতিটি কর্মীকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
.png)
গত ২৩ জুলাই মো. সামসুল ইসলামকে বান্দরবান পৌরসভার মেয়র হিসেবে সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয় এবং ১০ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন মো. সামসুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!