সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া তালুকজামিরা গ্রামের খয়বার রহমান খোকার ছেলে।
.png)
জানা যায়, দীর্ঘদিন যাবৎ একই গ্রামের কবিরাজপাড়ার সিফাত উল্লাহর ছেলে মতিয়াদের সঙ্গে জাহাঙ্গীদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। আজ সকালে মতিয়ার রহমানের বাড়ির পাশে পৈতৃক জমিতে রোপণ করা আমন ধান দেখতে যায় জাহাঙ্গীর মিয়া। এ সময় মতিয়ার ও তার লোকজন জাহাঙ্গীকে গালিগালাজ করতে থাকে। জাহাঙ্গীর গালিগালাজ করতে নিষেধ করে মতিয়ারকে। এক পর্যায়ে মতিয়ার ও তার লোকজন উত্তেজিত হয়ে মারপিট করলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায় ।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এক যুবক খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।