ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে বাবা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ১৪ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে বাবা খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছেলের হাতে বাবা লিল মিয়া নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে জসিম (৪০) কে আটক করেছে পুলিশ।

নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, সোমবার দুপুরে লিল মিয়া জমিতে পাট কাটতে যায়। এ সময় লিল মিয়া তার ছেলে জসিমকেও জমিতে পাট কাটতে যেতে বলেন। এতে বাপ-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতাণ্ডার জেরে ছেলে জসিম তার বাবা লিল মিয়াকে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা লিল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তিনি আরো জানান, জসিম দীর্ঘ দিন যাবত মানবিক বিকারগ্রস্ত। বিয়ের পর তার স্ত্রী তাকে ফেলে চলে যান। এই ঘটনায় ঘাতক ছেলে জসিমকে আটক করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!