ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পায়ের রগ কেটে এক যুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ১৫ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পায়ের রগ কেটে এক যুবককে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পায়ের রগ কেটে জনি মিয়া নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের তালশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি মিয়া (৩৫) ওই এলাকার মকসেন মিয়ার ছেলে। এ সময় আওয়াল মিয়া নামের (৪৭) নামের আরো একজন আহত হয়েছেন।

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনি মিয়া ও আওয়াল মিয়া রাত পৌনে ১০টার দিকে উপজেলার তালশহর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যেই বাজারের সঙ্গে সেতু পার হওয়ার পরই কয়েকজন তাদের ওপর হামলা করে। এ সময় জনি মিয়ার দুই পায়ের রগ কেটে ফেলে। আওয়ালকেও কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। ঢাকা যাওয়ার পথে রাত ২টার দিকে জনি মিয়া মারা যান।

Advertisement

মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!