[ দেশজুড়ে ]
বগুড়ায় ঋণের চাপে প্রাণ দিলেন যুবক
ফাইল ছবি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় তছলিম উদ্দিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ ঘরেই তার মরদেহ পাওয়া যায়।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আত্মহত্যা করেন তছলিম।
মৃত ২৮ বছরের তছলিম ওই উপজেলার সাজাপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে। ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
এসব তথ্য নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন বলেন, তছলিম একজন নেশাগ্রস্ত যুবক ছিলেন। একাধিক এনজিও থেকে ঋণ নেয়া ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে আত্মহত্যা করেন তছলিম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!