ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১৫ আগস্ট ২০২৩
বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন
বগুড়া জেলার ম্যাপ- ফাইল ফটো

বগুড়ায় রেজা ইসলাম নামে এক যুবককে খুন করা হয়েছে। এ সময় আহত হয়েছেন মেহেদী নামে আরেক যুবক।

মঙ্গলবার বিকেলে সদরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে আরাফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত রেজা ও আটক হওয়া আরাফাত ইসলামপুর হরিগাড়ী এলাকার বাসিন্দা। আহত মেহেদীও একই এলাকায় বাসিন্দা। 

Advertisement

রেজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিগাড়ী এলাকার বাসিন্দা রেজা ও মেহেদীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক রেজাকে মৃত ঘোষণা করেন। আর মেহেদী চিকিৎসাধীন রয়েছেন।

আহত মেহেদী ও নিহত রেজা দুজনই মাদকাসক্ত। মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রেজাকে খুন ও মেহেদীকে আহত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানতে চাইলে বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান বলেন, এ ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ:  বগুড়া খুন
লিংক সফলভাবে কপি হয়েছে!